অ্যান্ড্রয়েড ১২- এ ছবি শেয়ার ও সংরক্ষণ করবেন যেভাবে

৫ ডিসেম্বর, ২০২১ ০৮:৩২  
স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। এর সর্বশেষ ১২তম সংস্করেণর অনেকগুলো সুবিধার মধ্যে অন্যতম ছবি সংরক্ষণ। বেশ কিছু পরিবর্তন নিয়ে বছরের শুরুতে অ্যান্ড্রয়েডে দ্বাদশ সংস্করণের বহুল প্রতীক্ষিত ডেভেলপার প্রিভিউ ১ প্রকাশ করেছে গুগল। আসু সেখান থেকেই জেনে নেওয়া যাক কীভাবে সহজেই অ্যান্ড্রয়েড ১২-এ ছবি শেয়ার ও সংরক্ষণ করা যাবে। পর্যায়ক্রমিক পদক্ষেপ প্রথমে যে ছবিটি শেয়ার করতে চান বা আপনার স্ক্রিনে সংরক্ষণ করতে চান তা ওপেন করুন। এরপর overview স্ক্রীনটি (recents menu নামেও পরিচিত) ওপেন করুন । এবার সোয়াইপ আপ করলে একটি স্কয়ার বাটন দেখতে পাবেন। (এক্ষেত্রে আপনি যদি এখনও পুরানো ৩-বাটনের নেভিগেশন ব্যবহার করে থাকেন অথবা সোয়াইপ আপ করে থাকেন তাহলে স্কয়ার বাটন দিয়ে তা অ্যাক্সেস করতে পারবেন। যদি সিস্টেমটি একটি বড় ইমেজ সনাক্ত করে তাহলে এর পাশে ছোট স্কয়ার আইকন দেখতে পাবেন, যেখানে ট্যাপ করলে আরও অপশন পাওয়া যাবে।) যদি আইকনটি দেখতে না পান, তাহলে ছোট ছবিগুলোকে অনেকক্ষণ ট্যাপ করে ধরে রাখুন। এতে স্বয়ংক্রিয় ভাবেই ছবি ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে যা সহজেই শেয়ার ও সংরক্সণ করা যাবে। (এখান থেকে আপনি ছবিটি খুঁজতে লেন্স ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে ছবিটি আপনার ক্লিপবোর্ডে কপি করতে পারবেন কিংবা কারো সঙ্গে শেয়ার করতে পারবেন। এমনকি ফোনেও সেইভ করতে পারবেন।) এই পদ্ধতিটি ব্যবহারে ম্যানুয়ালি স্ক্রিনশর্ট নেওয়ার পরে তা আর ক্রপ করা লাগবে না। অন্যদিকে আপনি সেইভ বাটন ট্যাপ না করলে ফোনে সংরক্ষণ হবে না। চাইলে সেইভ করা ছাড়াই দ্রুত আপনার বন্ধুকে পাঠাতে পারবেন। ইন্সট্রগ্রামের সঙ্গে এর খানিকটা মিল রয়েছে। ইন্সট্রগ্রামে কারো স্টোরির স্ক্রিনশর্ট নেওয়াটা অতটা সহজ নয়। স্ক্রিনশর্ট নিতে আপনাকে কম্বিনেশন বাটনে চাপ দিতে হবে। এদিকে স্টোরির টাইমও আউট হয়ে যাবে। আপনি যখন কম্বিনেশন বাটনে ক্লিক করতে যাবেন তখন অন্য পেইজে চলে যেতে পারে। তবে আপনি যখন overview অপশনে যাবেন তখন স্টোরিটি স্থির থাকবে এবং স্ক্রিনশর্ট নেওয়ার জন্য অনেক সময় পাবেন। যেহেতু এটি শুধুমাত্র আপনার স্ক্রিনে যা আছে তার একটি স্ক্রিনশট নিচ্ছে ফলে ছবির কেয়ালিটি ততটা ভালো হয় না। যারা বন্ধুদের সঙ্গে স্ক্রিনশর্ট বা ছবি শেয়ার করেন তাদের জন্য এই ফিচারটি বেশ উপযোগী। স্ক্রিনশর্ট ক্রপ কিংবা সেইভ করা ছাড়াই দ্রুত শেয়ার করতে পারবেন। যা আপনার সময় বাঁচাবে। একবার চেষ্টা করে দেখতেই পারেন।